বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
Headline
নড়াগাতীতে বেড়েছে চুরি-ডাকাতির আতঙ্ক, নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ নড়াইলে এনসিপির সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় নাজমুল হাসান উজ্জ্বল নড়াইলে মাদ্রাসার মাঠ খেলার জন্য উন্মুক্ত রাখতে ডিসির কাছে এলাকাবাসীর অভিযোগ পাইকগাছায় আলোচিত সুখেন চন্দ্র সরদার হত্যা মামলায় রায় ঘোষণা “ইলিশের বাড়ি চাঁদপুর” আকর্ষণীয় বিজ্ঞাপনের অনলাইন প্রতারক গ্রেফতার নড়াইলে প্রাচীর তুলে বন্ধ করা হলো ২৫ টি জেলে পরিবারের যাতায়াত পথ নড়াইলে কৃষি প্রকল্প ঘিরে অপপ্রচার, নিরাপত্তাহীনতায় উদ্যোক্তা নড়াইলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই  নড়াগাতীতে পেট্রোল পাম্প না থাকায় এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের বিশেষ উদ্যোগের ঘোষণা দুমকিতে পিকাপের চাপায় নিহত-১ জন
নোটিশ
Wellcome to our website...
দুমকির মুরাদিয়া, ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়েই পারাপার হচ্ছে মানুষ
/ ৩৭২ Time View
Update : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ২:৫৬ অপরাহ্ন

জাকির হোসেন হাওলাদার, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালী জেলার দুমকি উপজেলার মুরাদিয়া নদীর ওপর স্থানীয়দের উদ্যোগে নির্মিত বাঁশের সাঁকোটি এখন চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। কয়েক বছর ধরে সংস্কার না হওয়ায় শ্রীরামপুর ও মুরাদিয়া ইউনিয়নের দু’পারের বাসিন্দাদের জন্য এটি যেন ‘মরণ ফাঁদে’ পরিণত হয়েছে।

স্থানীয়রা জানান, ২৭ নং পশ্চিম মুরাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন নদীর ওপর যাতায়াত সহজ করতে কয়েক বছর আগে তারা স্বেচ্ছাশ্রমে বাঁশ-কাঠ জোগাড় করে সাঁকোটি নির্মাণ করেন। বিশেষ করে বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের নিরাপদে পারাপারের কথা ভেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল।কিন্তু গত ৩-৪ বছরে কোনো সংস্কার না হওয়ায় সাঁকোটি প্রায় ভেঙে গেছে। প্রতিদিন শিশু শিক্ষার্থী ও স্থানীয়রা জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝর্ণা বেগম বলেন, সাঁকোটি দীর্ঘদিন ধরে মেরামত করা হয়নি। অনেক অংশ নরম হয়ে গেছে। দ্রুত সংস্কারের প্রয়োজন।
স্থানীয় বাসিন্দা আবু হানিফ কালাম খান, আবুল জলিল হাওলাদার, মরিম হাওলাদার, সয়জদদি মৃধা ও জবান মৃধা বলেন, ‘সাঁকো মেরামতে খরচ বেশি। একা কারও পক্ষে দেওয়া সম্ভব নয়। বাঁশ, গাছ আর গুনা কিনতে পারলে আমরা নিজেরাই শ্রম দিয়ে মেরামত করে নিতে পারতাম।’মুরাদিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাফিজুর রহমান বলেন, এটি দীর্ঘদিনের সমস্যা। ইউনিয়ন পরিষদের বাজেট সীমিত। তবে স্থানীয়দের সঙ্গে কথা বলে খুব শিগ্রই সাঁকোটির জরুরি সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Recent Comments

No comments to show.