বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
Headline
নড়াগাতীতে বেড়েছে চুরি-ডাকাতির আতঙ্ক, নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ নড়াইলে এনসিপির সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় নাজমুল হাসান উজ্জ্বল নড়াইলে মাদ্রাসার মাঠ খেলার জন্য উন্মুক্ত রাখতে ডিসির কাছে এলাকাবাসীর অভিযোগ পাইকগাছায় আলোচিত সুখেন চন্দ্র সরদার হত্যা মামলায় রায় ঘোষণা “ইলিশের বাড়ি চাঁদপুর” আকর্ষণীয় বিজ্ঞাপনের অনলাইন প্রতারক গ্রেফতার নড়াইলে প্রাচীর তুলে বন্ধ করা হলো ২৫ টি জেলে পরিবারের যাতায়াত পথ নড়াইলে কৃষি প্রকল্প ঘিরে অপপ্রচার, নিরাপত্তাহীনতায় উদ্যোক্তা নড়াইলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই  নড়াগাতীতে পেট্রোল পাম্প না থাকায় এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের বিশেষ উদ্যোগের ঘোষণা দুমকিতে পিকাপের চাপায় নিহত-১ জন
নোটিশ
Wellcome to our website...
নড়াগাতীতে শিশু ধর্ষণের শিকার, ধর্ষক আটক
/ ২৩৭ Time View
Update : শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৯:৩৭ পূর্বাহ্ন

রিপন বিশ্বাস, বিশেষ প্রতিনিধি (নড়াইল):

নড়াইল জেলার নড়াগাতী থানার কলাবাড়ীয়া ইউনিয়নের আইচপাড়া গ্রামে ৮ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ধর্ষক আলী মোল্যাকে (৫৫) স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছে। সে মাথাভাঙা গুচ্ছগ্রামের মৃত দুদু মোল্যার ছেলে। ভুক্তভোগী স্থানীয় একটি প্রাইমারী স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় ওই শিশু ঘরের পিছন থেকে প্রাকৃতিক কাজ শেষে বের হলে আলী মোল্লা মেয়েটির মুখ বেঁধে বাড়ীর অদুরে পানের বরজে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুর চিৎকারে তার চাচা এগিয়ে গেলে ধর্ষক পালিয়ে যায়। এ ঘটনা জানাজানি হলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেয়।

আইচপাড়া গ্রামের বাসিন্দারা বলেন, “আমরা সবাই এই ঘটনায় শোকাহত।এই সব ধর্ষকের জন্য আমাদের সমাজে শিশুরা নিরাপদ নয়। আমরা চাই, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি হোক।”

নড়াগাতী থানার অফিসার ইনচার্জ আব্দুর রহিম বলেন, ‘এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। মামলা নম্বর- ১০/১৪, আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Recent Comments

No comments to show.