বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
Headline
নড়াইলে রামচন্দ্রপুর দাইবাড়ি খাল পুনঃখনন কাজের উদ্বোধন রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশনের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান নড়াগাতীতে বেড়েছে চুরি-ডাকাতির আতঙ্ক, নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ নড়াইলে এনসিপির সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় নাজমুল হাসান উজ্জ্বল নড়াইলে মাদ্রাসার মাঠ খেলার জন্য উন্মুক্ত রাখতে ডিসির কাছে এলাকাবাসীর অভিযোগ পাইকগাছায় আলোচিত সুখেন চন্দ্র সরদার হত্যা মামলায় রায় ঘোষণা “ইলিশের বাড়ি চাঁদপুর” আকর্ষণীয় বিজ্ঞাপনের অনলাইন প্রতারক গ্রেফতার নড়াইলে প্রাচীর তুলে বন্ধ করা হলো ২৫ টি জেলে পরিবারের যাতায়াত পথ নড়াইলে কৃষি প্রকল্প ঘিরে অপপ্রচার, নিরাপত্তাহীনতায় উদ্যোক্তা নড়াইলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই 
নোটিশ
Wellcome to our website...
নড়াইলে কৃষি প্রকল্প ঘিরে অপপ্রচার, নিরাপত্তাহীনতায় উদ্যোক্তা
/ ১৫৯ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৭:২৩ পূর্বাহ্ন

চিত্রা মেইল ডেস্ক রিপোর্টঃ

নড়াইলের লোহাগড়া উপজেলায় একটি কৃষিভিত্তিক প্রকল্পকে কেন্দ্র করে অপপ্রচার ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রকল্পটির উদ্যোক্তা মো. রফিকুল ইসলাম।

ভুক্তভোগী রফিকুল ইসলাম লোহাগড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে তিনি অভিযোগ করেন, উপজেলার মোচড়া গ্রামের উত্তর পাড়ায় তাঁর পরিচালিত “Pride Agro BD” নামের কৃষি প্রকল্পকে কেন্দ্র করে গত চার মাস ধরে স্থানীয় কয়েকজন ব্যক্তি বিভিন্ন ধরনের অপপ্রচার ও ভয়ভীতি প্রদর্শন করে আসছেন।

জিডিতে উল্লেখ করা হয়, গত ১৫ এপ্রিল সকালে প্রকল্পের এক কর্মচারী ব্যক্তিগত কারণে বাড়িতে যাওয়ার কথা বলে চলে যান এবং পরে আর কাজে ফেরেননি। একই দিন রাতে প্রকল্প এলাকায় কয়েকজন অজ্ঞাত ব্যক্তির সন্দেহজনক চলাফেরা লক্ষ্য করা যায় বলে স্থানীয় এক নারী জানান।
পরদিন ১৬ এপ্রিল অভিযুক্ত ব্যক্তিরা এলাকায় গুজব ছড়ান যে, নিখোঁজ ওই কর্মচারীকে প্রকল্পে আটকে রেখে নির্যাতন করা হয়েছে। পাশাপাশি গোলাগুলির ঘটনাও ঘটেছে বলে প্রচার করা হয়। তবে স্থানীয় সাংবাদিকেরা ঘটনাস্থলে গিয়ে এসব অভিযোগের কোনো সত্যতা পাননি।

রফিকুল ইসলাম অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে তাঁর বিরুদ্ধে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং তাঁকে মিথ্যা ঘটনায় জড়ানোর চেষ্টা করছে। এতে তিনি ও তাঁর প্রকল্পের কর্মচারীরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, অভিযোগটি জিডিভুক্ত করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Recent Comments

No comments to show.