শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
Headline
নড়াইলে মাদ্রাসার মাঠ খেলার জন্য উন্মুক্ত রাখতে ডিসির কাছে এলাকাবাসীর অভিযোগ পাইকগাছায় আলোচিত সুখেন চন্দ্র সরদার হত্যা মামলায় রায় ঘোষণা “ইলিশের বাড়ি চাঁদপুর” আকর্ষণীয় বিজ্ঞাপনের অনলাইন প্রতারক গ্রেফতার নড়াইলে প্রাচীর তুলে বন্ধ করা হলো ২৫ টি জেলে পরিবারের যাতায়াত পথ নড়াইলে কৃষি প্রকল্প ঘিরে অপপ্রচার, নিরাপত্তাহীনতায় উদ্যোক্তা নড়াইলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই  নড়াগাতীতে পেট্রোল পাম্প না থাকায় এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের বিশেষ উদ্যোগের ঘোষণা দুমকিতে পিকাপের চাপায় নিহত-১ জন সাংবাদিক মোঃ মনিরুজ্জামান চৌধুরী-এর জন্মদিন আজ নড়াইলে সংরক্ষিত মহিলা আসনে আলোচনার তুঙ্গে রয়েছেন টুকটুকি
নোটিশ
Wellcome to our website...
নড়াইলে মাদ্রাসার মাঠ খেলার জন্য উন্মুক্ত রাখতে ডিসির কাছে এলাকাবাসীর অভিযোগ
/ ১১ Time View
Update : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৬:৩২ পূর্বাহ্ন

চিত্রা মেইল ডেস্ক রিপোর্টঃ

নড়াইল পৌরসভার দূর্গাপুর-গোচর এলাকায় অবস্থিত শাহাবাদ মাজীদিয়া মহিলা আমিল মাদ্রাসার খেলার মাঠকে উন্মুক্ত রাখতে এবং মাঠ দখল করে অপরিকল্পিত মার্কেট নির্মাণ সহ একাধিক অভিযোগ এনে জেলা প্রশাসক বরাবর অভিযোগ করেছেন এলাকাবাসী।

অভিযোগ সূত্রে জানা যায়, নড়াইল পৌরসভার ৪ নং ওয়ার্ডের শাহাবাদ মাজীদিয়া মহিলা আমিল মাদ্রাসার মাঠটি দীর্ঘকাল ধরে স্থানীয় যুবসমাজের খেলাধুলা ও সুস্থ বিনোদনের প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। কিন্তু সম্প্রতি উক্ত মাঠে মার্কেট নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। মাঠটি বর্তমানে খেলাধুলার অনুপযোগী করার এক অপচেষ্টা চলছে, যা স্থানীয় ক্রীড়াপ্রেমী ও যুবসমাজকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে। বর্তমানে সমাজে মাদকের প্রকোপ এক ভয়াবহ আকার ধারণ করেছে। এই ক্রান্তিলগ্নে যদি যুবসমাজের সুস্থ বিনোদনের একমাত্র মাধ্যম এই খেলার মাঠটি দখল হয়ে যায় বা বিলীন হয়ে যায়, তবে তরুণ প্রজন্ম শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। মাঠের অভাবে খেলাধুলা বন্ধ হয়ে গেলে যুবসমাজ বিপথগামী হতে পারে, যা ভবিষ্যতে সামাজিক বিশৃঙ্খলা ও অস্থিরতার কারণ হয়ে দাঁড়াবে। যুবসমাজের শারীরিক ও মানসিক বিকাশ এবং সামাজিক অবক্ষয় রোধে উক্ত মাঠটি মার্কেট নির্মাণ থেকে রক্ষা করে খেলাধুলার জন্য অবমুক্ত রাখতে জেলা প্রশাসকের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার যুবসমাজ ও সচেতন মহল।

এ ব্যাপারে অনুসন্ধানে গেলে গণমাধ্যমকর্মীদের কাছে বেরিয়ে আসে অভিযুক্ত মাদ্রাসার একাধিক অনিয়ম ও দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য, আসছে আগামী প্রতিবেদনে…

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Recent Comments

No comments to show.