শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
Headline
পটুয়াখালী ভার্সিটির নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলরের সঙ্গে শাখা প্রধানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নড়াইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি দেলোয়ার, সম্পাদক আলী হাসান নড়াইলে পুকুরে ডুবে আপন দুই ভাইসহ ৩ শিশুর মৃত্যু নড়াইলে ইউনিয়ন সমাজ কল্যাণ পরিষদ সংগঠনের উদ্যোগে মাদক বিরোধী সচেতনতা মূলক সমাবেশ অনুষ্ঠিত নড়াইলে রামচন্দ্রপুর দাইবাড়ি খাল পুনঃখনন কাজের উদ্বোধন রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশনের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান নড়াগাতীতে বেড়েছে চুরি-ডাকাতির আতঙ্ক, নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ নড়াইলে এনসিপির সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় নাজমুল হাসান উজ্জ্বল নড়াইলে মাদ্রাসার মাঠ খেলার জন্য উন্মুক্ত রাখতে ডিসির কাছে এলাকাবাসীর অভিযোগ পাইকগাছায় আলোচিত সুখেন চন্দ্র সরদার হত্যা মামলায় রায় ঘোষণা
নোটিশ
Wellcome to our website...
নড়াইলে সংরক্ষিত মহিলা আসনে আলোচনার তুঙ্গে রয়েছেন টুকটুকি
/ ১৮৩ Time View
Update : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৮:৩০ পূর্বাহ্ন

রাসেল মোল্যা, নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলে সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনী সরগরমে আলোচনার শীর্ষে রয়েছেন সাবেক জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মাজেদা খানম  টুকটুকি।

নড়াইল থেকে ইতোমধ্যে একাধিক প্রার্থী  মনোনয়ন আবেদন জমা দিয়েছেন, যারা প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে যোগ্যতা, অভিজ্ঞতা ও সামাজিক গ্রহণযোগ্যতার দিক দিয়ে সম্মানিত হিসেবে পরিচিত। রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণ এবং দীর্ঘদিনের অভিজ্ঞতার কারণে অনেকের কাছেই তিনি একজন সম্ভাবনাময় প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন।

মাজেদা খানম টুকটুকি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আমি দলের দুর্দিনে রাজপথে ছিলাম। দল যদি ত্যাগীদের মূল্যায়ন করে তাহলে আমি পাবো বলে আশাবাদী।

তবে এখনো চূড়ান্তভাবে কোনো সিদ্ধান্ত হয়নি। দলীয় মনোনয়ন বোর্ডের যাচাই-বাছাই ও সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে কে পাচ্ছেন এই গুরুত্বপূর্ণ সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন। ফলে প্রার্থীদের মধ্যে প্রত্যাশা ও আগ্রহ যেমন রয়েছে, তেমনি সাধারণ মানুষের মধ্যেও রয়েছে কৌতূহল ও আলোচনা।

সংশ্লিষ্টদের মতে, যোগ্যতা, গ্রহণযোগ্যতা এবং দলীয় নীতিমালার ভিত্তিতেই চূড়ান্ত প্রার্থী নির্বাচন করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Recent Comments

No comments to show.