বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
Headline
লোহাগড়ায় মনিরুল ইসলামের সমর্থনে বিশাল জনসভা: বহিষ্কৃত বিএনপি নেতাদের হুঁশিয়ারি দুর্বৃত্তদের আগুনে দুমকিতে তিনটি খড়ের গাদা পুড়ে ছাই পটুয়াখালী ভার্সিটিতে, পে-স্কেল গেজেটের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন নড়াইলে মহা উৎসব অনুষ্ঠানে যায়ার সময় নবগঙ্গা নদীতে পড়ে মতুয়া সংঘের সদস্য নিখোঁজ নড়াইল -২ আসনে ধানের শীষের প্রচারণায় কাজ করছেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের নেতা সাইদুজ্জামান পাশা নড়াইলে উদ্দেশ্য প্রণোদিত ভাবে মানববন্ধন সাজিয়ে কৃষি উদ্যোক্তাকে হয়রানি অভিযোগ ধানের শীষে ভোট দিয়ে যুদ্ধাপরাধীদের বয়কট করবো – আনিসুর রহমান আনিস দুমকির শ্রীরামপুর প্রিমিয়ার লিগ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ নড়াইলে দীর্ঘ প্রতীক্ষার অবসান: লোহাগড়ায় ৭.৪৯ কোটি টাকা ব্যয়ে বেড়িবাঁধ নির্মাণ কাজের উদ্বোধন নড়াইলে কলস প্রতীকের পক্ষে মনিরুল ইসলামের সহধর্মিণীর গণসংযোগ ও উঠান বৈঠক
নোটিশ
Wellcome to our website...
নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৪
/ ৩১০ Time View
Update : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ২:৫৯ অপরাহ্ন

আবুল কাশেম, নড়াইল প্রতিনিধি :

নড়াইলের লোহাগড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার কোটাকোল ইউনিয়নের মঙ্গলপুর-বড়দিয়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে প্রিন্স শেখ (২৭) হাতে ছুরিকাঘাতে এবং বিপুল মোল্লা (৩৫) টেটার আঘাতে গুরুতর আহত হন। আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়,এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ফজর মোল্লা ও নওশের মোল্লা নিয়ন্ত্রিত দুটি গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে বৃহস্পতিবার দুপুরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র,টেটা (কোচ) ও ছুরি নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন,ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page