রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
Headline
নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে কাজ করছে সরকার : সাংস্কৃতিক মন্ত্রী নড়াগাতীতে শিশু ধর্ষণের শিকার, ধর্ষক আটক নড়াইলের কালিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী ইয়াবা ও নগদ টাকা সহ গ্রেফতার দুমকী উপজেলায়, একা কিশোরীকে জিম্মি করে চুরির চেষ্টা, কিশোর গ্রেপ্তার নড়াইলে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রনতোষ কুমারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনে পক্ষপাতিত্বের অভিযোগ নড়াইলে সাংবাদিক জুয়েল শরীফকে জীবন নাশের হুমকি, থানায় জিডি নড়াইলে আন্তর্জাতিক নারী দিবস পালিত আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় প্রেসক্লাবে পবিপ্রবির উপাচার্য–উপ-উপাচার্যের অপসারণ দাবিতে মানববন্ধন পটুয়াখালী ভার্সিটিতে, সিনিয়র-জুনিয়র তুমুল সংঘর্ষ
নোটিশ
Wellcome to our website...
১৭ বছর পর মানুষ ভোটের অধিকার ফিরে পেয়েছে!বিএনপি নারী ক্ষমতায়নে বিপ্লব ঘটাবে নড়াইল-১ আসনের বিএনপি প্রার্থী জাহাঙ্গীর বিশ্বাসের নির্বাচনী প্রচারণায়-সেলিমা রহমান
/ ৩৩৭ Time View
Update : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ১:৩৮ অপরাহ্ন

মোঃ আল আমিন, বিশেষ প্রতিনিধি:

আপনারা ১৭ বছর পর ভোটের অধিকার ফিরে পেয়েছেন। একটি স্বৈরাচার সরকার আপনাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। নড়াইলের কালিয়ার নড়াগাতিতে সমাজের নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা বিএনপির নির্বাচনী অগ্রাধিকার সমাবেশে এসব কথা বলেছেন,বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নারী শিশু অধিকার ফোরামের আহবায়ক সেলিনা রহমান। তিনি আরো বলেন আপনারা ভোট দিবেন দেশকে বাঁচাবেন জনগণকে বাঁচাবেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অন্যতম নির্বাচনী অঙ্গীকার নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠাকে সামনে রেখে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৭ নভেম্বর সোমবার নড়াগাতীর কাচারী মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম-এর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এই সভার আয়োজন করে দলের নারী ও শিশু অধিকার ফোরাম। নড়াগাতীর কাচারী মাঠে অনুষ্ঠিত এই সভার মূল লক্ষ্য ছিল সমাজে নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নির্বাচনী অঙ্গীকারকে ভোটারদের সামনে তুলে ধরা। সভার সভাপতিত্ব করেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মনিরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন, ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী। সভায় বক্তারা সমাজের অর্ধেক অংশ নারী ও দেশের ভবিষ্যৎ শিশুদের সুরক্ষায় বিএনপির সুনির্দিষ্ট পরিকল্পনার কথা তুলে ধরেন। প্রার্থী আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম নড়াইল-১ আসনে জয়ী হলে এই এজেন্ডা বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবেন বলে অঙ্গীকার করেন। এলাকার সর্বস্তরের জনগণ, বিশেষ করে নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এটি সফল হয়।
এদিকে বিকেলে কালিয়ার ঈদগাহ মাঠে একই সমাবেশ অনুষ্ঠিত হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Recent Comments

No comments to show.