বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
Headline
নড়াগাতীতে বেড়েছে চুরি-ডাকাতির আতঙ্ক, নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ নড়াইলে এনসিপির সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় নাজমুল হাসান উজ্জ্বল নড়াইলে মাদ্রাসার মাঠ খেলার জন্য উন্মুক্ত রাখতে ডিসির কাছে এলাকাবাসীর অভিযোগ পাইকগাছায় আলোচিত সুখেন চন্দ্র সরদার হত্যা মামলায় রায় ঘোষণা “ইলিশের বাড়ি চাঁদপুর” আকর্ষণীয় বিজ্ঞাপনের অনলাইন প্রতারক গ্রেফতার নড়াইলে প্রাচীর তুলে বন্ধ করা হলো ২৫ টি জেলে পরিবারের যাতায়াত পথ নড়াইলে কৃষি প্রকল্প ঘিরে অপপ্রচার, নিরাপত্তাহীনতায় উদ্যোক্তা নড়াইলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই  নড়াগাতীতে পেট্রোল পাম্প না থাকায় এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের বিশেষ উদ্যোগের ঘোষণা দুমকিতে পিকাপের চাপায় নিহত-১ জন
নোটিশ
Wellcome to our website...
খান মাহমুদ আলমের নেতৃত্বে দেশজুড়ে নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে লোহাগড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
/ ৪৬২ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৭:২২ পূর্বাহ্ন

মোঃ মাসুদ পারভেজ শামিম, বিশেষ প্রতিনিধি:

সারাদেশে চলমান নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে নড়াইলের লোহাগড়ায় বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
​বুধবার (১২ নভেম্বর) দুপুরে লোহাগড়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি খান মাহমুদ আলমের নেতৃত্বে শহরের কুন্দশী চৌরাস্তা এলাকা থেকে এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এতে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন। মিছিলটি উপজেলা পরিসরের সামনের এলাকায় এসে শেষ হয়।
​বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি খান মাহমুদ আলম, লোহাগড়া উপজেলা শ্রমিক দলের সভাপতি মো: আকতার হোসেন মোল্লা, মল্লিকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: খিজির আহমেদ, সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান এবং বিএনপি নেতা ডা. ইউল্ড্রফ আলীসহ প্রমুখ স্থানীয় নেতৃত্ব।
​পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন পৌর বিএনপির সহ-সভাপতি এস এম শাহিন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব হেলাল শেখসহ অন্যান্য নেতৃবৃন্দ।
​সমাবেশে কড়া হুঁশিয়ারি দিলেন বিএনপি নেতারা
​বক্তারা আওয়ামী লীগের বিরুদ্ধে নৈরাজ্য ও অস্থিতিশীলতার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ আনেন। তারা গত মঙ্গলবার রাতে লোহাগড়া সরকারি কলেজে পোষ্টার টাঙানো এবং কোটাকোল ইউনিয়ন মাইনগ্রাম এলাকায় আওয়ামী সন্ত্রাসীদের তাণ্ডব চালানোর ঘটনার তীব্র নিন্দা জানান।
​নেতৃবৃন্দ কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “আগামীকাল আওয়ামী লীগের ডাকে কথিত ‘ঢাকা লকডাউন’কে কেন্দ্র করে নড়াইল-লোহাগড়ায় কোথাও আওয়ামী লীগের সভা-সমাবেশ করতে দেওয়া হবে না। এ ব্যাপারে বিএনপি কর্মীদের যেকোনো সর্বাত্মক ও সজাগ থাকার আহ্বান ।”

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Recent Comments

No comments to show.