বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
Headline
নড়াগাতীতে বেড়েছে চুরি-ডাকাতির আতঙ্ক, নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ নড়াইলে এনসিপির সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় নাজমুল হাসান উজ্জ্বল নড়াইলে মাদ্রাসার মাঠ খেলার জন্য উন্মুক্ত রাখতে ডিসির কাছে এলাকাবাসীর অভিযোগ পাইকগাছায় আলোচিত সুখেন চন্দ্র সরদার হত্যা মামলায় রায় ঘোষণা “ইলিশের বাড়ি চাঁদপুর” আকর্ষণীয় বিজ্ঞাপনের অনলাইন প্রতারক গ্রেফতার নড়াইলে প্রাচীর তুলে বন্ধ করা হলো ২৫ টি জেলে পরিবারের যাতায়াত পথ নড়াইলে কৃষি প্রকল্প ঘিরে অপপ্রচার, নিরাপত্তাহীনতায় উদ্যোক্তা নড়াইলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই  নড়াগাতীতে পেট্রোল পাম্প না থাকায় এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের বিশেষ উদ্যোগের ঘোষণা দুমকিতে পিকাপের চাপায় নিহত-১ জন
নোটিশ
Wellcome to our website...
পটুয়াখালী ভার্সিটিতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
/ ৩৭৭ Time View
Update : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ৫:২০ অপরাহ্ন

জাকির হোসেন হাওলাদার, দুমকী ও পবিপ্রবি প্রতিনিধি :

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩০ নভেম্বর (রবিবার) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম।

তিনি তার বক্তব্যে বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা ও আপোষহীন নেতৃত্বের প্রতীক। দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষায় তিনি আজীবন সংগ্রাম করেছেন। আমরা মহান আল্লাহর দরবারে তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।” তিনি উপস্থিত সবাইকে খালেদা জিয়ার সুস্থতার জন্য বিশেষ দোয়া করার আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ আবদুল কুদ্দুস।

দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, ইউট্যাব, জিয়া পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Recent Comments

No comments to show.