বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
Headline
নড়াগাতীতে বেড়েছে চুরি-ডাকাতির আতঙ্ক, নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ নড়াইলে এনসিপির সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় নাজমুল হাসান উজ্জ্বল নড়াইলে মাদ্রাসার মাঠ খেলার জন্য উন্মুক্ত রাখতে ডিসির কাছে এলাকাবাসীর অভিযোগ পাইকগাছায় আলোচিত সুখেন চন্দ্র সরদার হত্যা মামলায় রায় ঘোষণা “ইলিশের বাড়ি চাঁদপুর” আকর্ষণীয় বিজ্ঞাপনের অনলাইন প্রতারক গ্রেফতার নড়াইলে প্রাচীর তুলে বন্ধ করা হলো ২৫ টি জেলে পরিবারের যাতায়াত পথ নড়াইলে কৃষি প্রকল্প ঘিরে অপপ্রচার, নিরাপত্তাহীনতায় উদ্যোক্তা নড়াইলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই  নড়াগাতীতে পেট্রোল পাম্প না থাকায় এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের বিশেষ উদ্যোগের ঘোষণা দুমকিতে পিকাপের চাপায় নিহত-১ জন
নোটিশ
Wellcome to our website...
নড়াইলের সাংবাদিক ও মিডিয়াকর্মীদের সঙ্গে নবাগত জেলা প্রশাসক প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
/ ৩০৩ Time View
Update : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ৪:৩৭ অপরাহ্ন

চিত্রা মেইল ডেস্ক নিউজঃ

নড়াইলের নবাগত জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ আবদুল ছালামের সঙ্গে সাংবাদিক, মিডিয়াকর্মীদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ডঃ মোহাম্মাদ আবদুল ছালাম। মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক জেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, জনসেবার মনোন্নয়ন এবং প্রশাসন, মিডিয়াকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে সেতু বন্ধন রচনায় তার অঙ্গীকার তার অঙ্গীকারের কথা তুলে ধরেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস টাইমে কোচিং ও প্রাইভেট বন্ধ রাখা, সার, বীজ, কৃষি উপকরণসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট চালু রাখা, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ব্যাপারে দৃঢ়মত পোষণ করেন। জেলার উন্নয়নের সবার সহযোগিতা নিয়ে আন্তরিকভাবে কাজ করতে চান নবাগত জেলা প্রশাসক।

তিনি সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা কামনা করেন এবং উন্নয়নকে তরান্বিত করতে মুক্তচিন্তা ও পরামর্শের গুরুত্বের উপর জোর দেন। মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আহসান মাহমুদ রাসেল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সারমিনা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হোসনে আরা তান্নি, সিনিয়র সহকারী কমিশনার মোঃ রফিকুল ইসলাম, নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি অ্যাডভোকেট আজিজুল ইসলাম, সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক এম এম মাহবুবুর রশিদ লাভলু, প্রেসক্লাবের সদস্য ও নড়াইল জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ তারিকুজ্জামান লিটু সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় অংশগ্রহণকারী গণমাধ্যম কর্মীরা জেলার সার্বিক উন্নয়ন প্রশাসনের সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Recent Comments

No comments to show.