বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
Headline
নড়াগাতীতে বেড়েছে চুরি-ডাকাতির আতঙ্ক, নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ নড়াইলে এনসিপির সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় নাজমুল হাসান উজ্জ্বল নড়াইলে মাদ্রাসার মাঠ খেলার জন্য উন্মুক্ত রাখতে ডিসির কাছে এলাকাবাসীর অভিযোগ পাইকগাছায় আলোচিত সুখেন চন্দ্র সরদার হত্যা মামলায় রায় ঘোষণা “ইলিশের বাড়ি চাঁদপুর” আকর্ষণীয় বিজ্ঞাপনের অনলাইন প্রতারক গ্রেফতার নড়াইলে প্রাচীর তুলে বন্ধ করা হলো ২৫ টি জেলে পরিবারের যাতায়াত পথ নড়াইলে কৃষি প্রকল্প ঘিরে অপপ্রচার, নিরাপত্তাহীনতায় উদ্যোক্তা নড়াইলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই  নড়াগাতীতে পেট্রোল পাম্প না থাকায় এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের বিশেষ উদ্যোগের ঘোষণা দুমকিতে পিকাপের চাপায় নিহত-১ জন
নোটিশ
Wellcome to our website...
দুমকি উপজেলায়, মুরাদিয়াতে ট্রলি-অটোর মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু
/ ৩৯৬ Time View
Update : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ৩:০৩ অপরাহ্ন

জাকির হোসেন হাওলাদার, দুমকী (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালী জেলার দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ট্রলি ভ্যান ও যাত্রীবাহী অটোর মুখোমুখি সংঘর্ষে সিয়াম (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে আমির হোসেনের রাস্তার মাথা এলাকার গ্রামীণ ব্যাংকের পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম বাউফল উপজেলার বামনীকাঠী এলাকার দেওয়ান বাড়ী তার স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষের পর অটোটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে উল্টে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে আশপাশের লোকজন ছুটে এসে যাত্রীদের উদ্ধার কাজ শুরু করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, শুরুতে অটোর চালক জানান যে ভেতরে আর কেউ নেই। পরে পানি পরিষ্কার হলে স্থানীয় এক নারী পানির নিচে পড়ে থাকা সিয়ামের প্যান্ট দেখে চিৎকার করেন এবং তাকে উদ্ধার করা হয়। গুরুতর অবস্থায় সিয়ামকে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

দুমকি থানার অফিসার ইনচার্জ সেলিম উদ্দিন বলেন, বালুবোঝাই একটি টমটমের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষে অটোটি রাস্তা থেকে ছিটকে পুকুরে পড়ে যায়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Recent Comments

No comments to show.