বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
Headline
নড়াগাতীতে বেড়েছে চুরি-ডাকাতির আতঙ্ক, নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ নড়াইলে এনসিপির সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় নাজমুল হাসান উজ্জ্বল নড়াইলে মাদ্রাসার মাঠ খেলার জন্য উন্মুক্ত রাখতে ডিসির কাছে এলাকাবাসীর অভিযোগ পাইকগাছায় আলোচিত সুখেন চন্দ্র সরদার হত্যা মামলায় রায় ঘোষণা “ইলিশের বাড়ি চাঁদপুর” আকর্ষণীয় বিজ্ঞাপনের অনলাইন প্রতারক গ্রেফতার নড়াইলে প্রাচীর তুলে বন্ধ করা হলো ২৫ টি জেলে পরিবারের যাতায়াত পথ নড়াইলে কৃষি প্রকল্প ঘিরে অপপ্রচার, নিরাপত্তাহীনতায় উদ্যোক্তা নড়াইলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই  নড়াগাতীতে পেট্রোল পাম্প না থাকায় এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের বিশেষ উদ্যোগের ঘোষণা দুমকিতে পিকাপের চাপায় নিহত-১ জন
নোটিশ
Wellcome to our website...
নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মনিরুল ইসলামের এর দলীয় মনোনয়ন বাতিলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
/ ৪৬৩ Time View
Update : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ১:১৯ অপরাহ্ন

শাকিল আহমেদ, নড়াইল প্রতিনিধি:

নড়াইল-২ আসনে নড়াইল জেলা বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ মনিরুল ইসলামের দলীয় মনোনয়ন বাতিলের প্রতিবাদে নড়াইলে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকালে নড়াইল শহরের মালিবাগ এলাকায় ঢাকা-নড়াইল-যশোর মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে মালিবাগ এলাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।এ সময় বিক্ষোভকারীরা কাফনের কাপড় পড়ে প্রতিবাদ জানান। সমাবেশে বক্তারা বলেন, নড়াইল-২ আসনে আলহাজ্ব মোঃ মনিরুল ইসলামের মনোনয়ন বাতিলের প্রতিবাদ জানান, একই সাথে সিদ্ধান্ত পরির্বতন করে পুনরায় আলহাজ্ব মোঃ মনিরুল ইসলামকে দলীয় মনোনয়ন প্রদানের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি অনুরোধ জানান।

জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মন্নু জমাদ্দার এর সভাপতিত্বে সদর উপজেলার সভাপতি বীরমুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক, সদর উপজেলার সাধারন সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু, সাধারন সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, নড়াইল পৌর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন বাবু, নড়াইল পৌর বিএনপির সাধারন সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান, জেলা-উপজেলা- পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

এ দিকে একই দাবিতে গক ৩দিন ধরে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে শহীদ মিনারে চলছে নেতা- কর্মিদের আমরন অনশন।
উল্লেখ্য গত ৪ ডিসেম্বর সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নড়াইল-২ আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামকে প্রার্থী করে মনোনয়ন দেয় দলটি। পরে গত ২৪ ডিসেম্বর বুধবার এক সংবাদ সম্মেলনে জোটগত সমঝোতার অংশ হিসেবে নড়াইল-২ আসনে এনপিপির একাংশের চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Recent Comments

No comments to show.