বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
Headline
নড়াগাতীতে বেড়েছে চুরি-ডাকাতির আতঙ্ক, নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ নড়াইলে এনসিপির সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় নাজমুল হাসান উজ্জ্বল নড়াইলে মাদ্রাসার মাঠ খেলার জন্য উন্মুক্ত রাখতে ডিসির কাছে এলাকাবাসীর অভিযোগ পাইকগাছায় আলোচিত সুখেন চন্দ্র সরদার হত্যা মামলায় রায় ঘোষণা “ইলিশের বাড়ি চাঁদপুর” আকর্ষণীয় বিজ্ঞাপনের অনলাইন প্রতারক গ্রেফতার নড়াইলে প্রাচীর তুলে বন্ধ করা হলো ২৫ টি জেলে পরিবারের যাতায়াত পথ নড়াইলে কৃষি প্রকল্প ঘিরে অপপ্রচার, নিরাপত্তাহীনতায় উদ্যোক্তা নড়াইলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই  নড়াগাতীতে পেট্রোল পাম্প না থাকায় এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের বিশেষ উদ্যোগের ঘোষণা দুমকিতে পিকাপের চাপায় নিহত-১ জন
নোটিশ
Wellcome to our website...
নড়াইলে আওয়ামী লীগের ৩০ নেতা-কর্মীর দলত্যাগ, যোগ দিলেন বিএনপিতে
/ ৪৬২ Time View
Update : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ১২:২৮ অপরাহ্ন

চিত্রা মেইল ডেস্ক রিপোর্ট :

নড়াইলে আওয়ামী লীগের ৩০ জন নেতা-কর্মী বিএনপিতে যোগদান করেছেন। নড়াইল সদর উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সদস্য আলী ইমাম শিকদার ও মোঃ খাজা ফকিরের নেতৃত্বে এসব নেতা-কর্মী বিএনপিতে যোগ দেন।

আজ শনিবার (২৭ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে নড়াইল জেলা বিএনপির কার্যালয়ে উপস্থিত হয়ে বিএনপি মনোনীত নড়াইল-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের হাতে ফুল দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন। এ সময় উপস্থিত বিএনপি নেতা-কর্মীরা নবাগতদের উষ্ণভাবে স্বাগত জানান।

বিএনপিতে যোগদানের পর আলী ইমাম শিকদার ও মোঃ খাজা ফকির বলেন, “আমরা এতদিন ভুলের মধ্যে ছিলাম। এখন সঠিক পথে এসেছি। আগামীর রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি বৈষম্যহীন সুন্দর ও উন্নত বাংলাদেশ গড়তে ভূমিকা রাখার লক্ষ্যে আমরা বিএনপিতে যোগদান করেছি।”

উল্লেখ্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ থেকে বিএনপি’তে যোগ দেওয়া নেতা কর্মীদের বাড়ি নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Recent Comments

No comments to show.